হাতিরঝিলে সাংবাদিকের মৃত্যু বিষয়ে যা বললেন জয়

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • 178

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহানুমা সারার (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনাকে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা উল্লেখ করে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
বুধবার (২৮ আগস্ট) সকালে ফেসবুকে দেয়া পোষ্টে জয় লিখেন, গাজী টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মরদেহ রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করা হয়েছে।
পোস্টে জয় আরও লিখেছেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি একটি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল। যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।
সজীব ওয়াজেদ জয়ের করা পোষ্টটিতে নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে নানা কমেন্ট করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হাতিরঝিলে সাংবাদিকের মৃত্যু বিষয়ে যা বললেন জয়

Update Time : ০৬:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪