মেসির অলিম্পিক খেলা নিয়ে যা বললেন মায়ামি কোচ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • 171

স্পোর্টস ডেস্ক
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিদায় করে প্যারিস অলিম্পিকের টিকিট পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। যাদের হয়ে খেলার কথা ছিল লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার। আলবিসেলেস্তেদের বয়সভিত্তিক দলটির কোচ হাভিয়ের মাশচেরানোও মেসিকে পাওয়ার অপেক্ষায় আছেন। তবে অল্প সময় পরই আবার আর্জেন্টিনার কোপা আমেরিকার ম্যাচ থাকায় মেসির অলিম্পিকে খেলা নিয়ে কিছুটা শঙ্কাও ছিল। যা নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্টিনো।
মায়ামির এই আর্জেন্টাইন কোচের মন্তব্য মেসিভক্তদের কিছুটা হতাশই করবে। প্যারিসে অলিম্পিক আসরের একই সময়ে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ রয়েছে মায়ামির। ক্লাবটি তাদের প্রধান তারকাকে ওই প্রতিযোগিতায় সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে চায়। এছাড়া কিছু সময়ের ব্যবধানে কোপা আমেরিকার ম্যাচ থাকায়, মেসির শারীরিক ধকল ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এমএলএসে আগামীকাল (বুধবার) নিজেদের প্রথম ম্যাচে সল্ট লেকের বিপক্ষে মাঠে নামছে মায়ামি। এই ম্যাচে নামার আগে মায়ামি কোচ টাটা মার্টিনোর সংবাদ সম্মেলনে ওঠে আসে মেসির অলিম্পিকের খেলার বিষয়টি। ফিফা উইন্ডো ও কোপার জন্য আর্জেন্টাইন অধিনায়ককে দীর্ঘ সময় পাওয়া যাবে না স্বীকার করে তিনি বলেন, ‘আমরা জানি যে আগামী মার্চ-জুন ওই সময়ে মেসির বিকল্প কাউকে দলে নিতে হবে। আমাদের চুক্তিতে কাউকে ধরে রাখার স্বাধীনতা নেই। তাই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে এরকম কাউকে দলে নিতে হবে। যখন সে খেলবে না, তখন বিকল্প কাউকে খুঁজে পাওয়াও সহজ নয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মেসির অলিম্পিক খেলা নিয়ে যা বললেন মায়ামি কোচ

Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪