গাবতলীতে ওয়ার্ড আ.লীগ নেতার মারপিটে এক ব্যক্তি জখম

বগুড়ার গাবতলীতে ওয়ার্ড আ.লীগের এক নেতার মারপিটে এক ব্যক্তি আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ১১মার্চ সকাল সোয়া ৮টায় গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, উল্লেখিত পদ্মপাড়া পূর্বপাড়া গ্রামের শাহাদত জামানের সাথে একই গ্রামের মৃত আ: ছামাদের ছেলে স্থানীয় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বুলু মিয়ার সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে ১১মার্চ সকাল সোয়া ৮টায় শাহাদত জামান বসতবাড়ীর পাশে জমিতে কাজ করতে গেলে বুলু মিয়া ও তার দুই ছেলে রাজন ও রুবেল পূব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারপিট করে। আহত শাহাদত জামান এখন গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শাহাদত জামানের ছেলে সাইদুর রহমান শিপলু বাদী হয়ে বুলু মিয়া ও তার দুই ছেলে রাজন ও রুবেলকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

গাবতলীতে ওয়ার্ড আ.লীগ নেতার মারপিটে এক ব্যক্তি জখম

Update Time : ০৩:৩৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫