আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলাদেশি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 166

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসন প্রক্রিয়ায় উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানান। তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি তুলে ধরে ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, অবৈধ পথে বিদেশযাত্রা শুধু ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির কারণ নয়, বরং পরিবার, সমাজ ও দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলাদেশি

Update Time : ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫