সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 97

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক সাবেত আলী রবিবার এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বরে একই স্থানে নৌকাডুবিতে ৭১ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার তিন বছর পূর্তি উপলক্ষে কয়েকজন সাংবাদিক রবিবার সংবাদ সংগ্রহে যান। কিন্তু কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় মোটরসাইকেল নিয়ে পারাপারে বাধা দেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনি আলজাজিরার সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, যেতে পারবেন না।” পরে আরও অশালীনভাবে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সন্ত্রাসী।”

সাংবাদিকরা বিষয়টি ক্যামেরায় ধারণ করলে ঘটনাস্থলে ক্ষোভ সৃষ্টি হয়। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “অন্যরা মোটরসাইকেল নিয়ে নদী পার হতে পারলেও আমাদের বাধা দেওয়া হয়েছে।” একই অভিযোগ করেন দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ফাহিম হাসান।

ঘটনার সময় উপস্থিত ইউএনও রবিউল ইসলাম কোনো পদক্ষেপ নেননি বরং সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কি পারেন করেন।” তবে জেলা প্রশাসন পরে ব্যবস্থা নিয়ে ম্যাজিস্ট্রেটকে ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

Update Time : ০১:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫