মডেল মসজিদের কার্যক্রম বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • 113

জ্যেষ্ঠ প্রতিবেদক
মডেল মসজিদের সার্বিক কার্যক্রম বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি। সোমবার (২২ মে) জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ বিষয়ে জানতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মো. হাফেজ রুহুল আমীন মাদানী। বৈঠকে কমিটির সদস্য ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, মনোরঞ্জন শীল গোপাল, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া এবং মোসা. তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে আসন্ন হজ ২০২৩ এর হজ টিমে জনবল নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ৫৬০টি মডেল মসজিদে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে মডেল মসজিদের সার্বিক কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সব সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মডেল মসজিদের কার্যক্রম বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

Update Time : ০৮:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩