গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • 309

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলার নারায়ণকোটা গ্রামের আব্দুস ছাত্তার ছেলে।

শনিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মন্নাফ।

তিনি বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তবে সে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের কর্মী কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।

আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

গুলিস্তানে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত

Update Time : ১১:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩