জনগণের চাহিদা মতো সেবা দিতে পারছে না রাজউক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • 127

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ৬৭ জন ইমারত নির্মাণ পরিদর্শক ৩-৯ বছর একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে সেবায় ধীরগতি ও অস্বচ্ছতা চলে আসে। আবার তদবির করে বদলি ঠেকানোর চেষ্টাও চলে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৬৭ জন ইমারত পরিদর্শককে লটারির মাধ্যমে বদলি করা হয়।

রোববার (৫ ডিসেম্বর) সকালে রাজউক কার্যালয়ে লটারির মাধ্যমে এ বদলি করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

লটারি শেষে তিনি বলেন, আমরা জনগণের চাহিদা মতো সেবা দিতে পারছি না। এজন্য লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে। লটারির মাধ্যমে বদলি হলে তাদের কর্মস্পৃহা বাড়বে। তারা মনে করবে তাদের বদলি করিনি। এর ফলে তারা কাজ একটু উৎসাহিত হবে। একই ধরনের কাজ সব জোনে থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে।

রাজউক চেয়ারম্যান বলেন, অনেকের মধ্যে অভিযোগ আছে তিনি তো অমুক ক্ষমতাশালী ব্যক্তির তদবিরে এসেছেন, তিনি কি কাজ করবেন। সে কারণে আমরা দেখলাম এভাবে বদলি করা যায় যেখানে সবাই সমান। এতে করে জনগণের কাছে বার্তা যাবে সে কারো লোক নয়।

আনিছুর রহমান মিঞা বলেন, আপনারা দেখলেন কোনো ধরনের তদবির লাগেনি এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসের মধ্যে পূর্বাচলের ৩০০ ফিট রাস্তার নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যে এই রাস্তা উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাবে।

এসময় পূর্বাচল ৩০০ ফিট রাস্তার নিরাপত্তার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রাজউক চেয়ারম্যান বলেন, রাস্তার পাশে সড়ক বাতিগুলো লাগানোর কাজ চলমান রয়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছে পূর্বাচল এলাকায় দুটি পুলিশ ফাঁড়ি করবেন ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে। তারা বলেছেন, থানাতে যত ফোর্স থাকে ফাঁড়িতেও সেই পরিমাণে ফোর্স থাকবে। পুলিশকে আমরা দুয়েক দিনের মধ্যে জমি দিয়ে দেব ফাঁড়ি করার জন্য।

আনিছুর রহমান মিঞা বলেন, যারা এখানে প্লট কিনেছেন তাদের বাড়ি করার প্ল্যানের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছি। আশা করি, জনগণ দ্রুত পূর্বাচলে বাড়িঘর নির্মাণ শুরু করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জনগণের চাহিদা মতো সেবা দিতে পারছে না রাজউক

Update Time : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২