নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 18

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারকে উপযুক্ত বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে মতামত দিয়ে বলেছি, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করালে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।’

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার যেহেতু সংবিধান অনুযায়ী স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সংসদ সদস্যরা বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থী নির্ধারণের পর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

Update Time : ০৫:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬