নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনামলে সব জায়গায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জয়গান। পাঠ্যপুস্তক থেকে একেবারে মুছে ফেলা হয় মেজর জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। মুক্তিযুদ্ধ-ভাষা আন্দোলনে অবদান রাখা অনেক বীর ছিলেন অপাঙক্তেয়। পাঠ্যবই সংশোধনে জাতি গঠনে সবার অবদানই নির্মোহভাবে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের অবদানও ভুলতে বসেছে শিক্ষার্থীরা। জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর অবদানকেও খাটো করে পরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়। তাছাড়া তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামও বাদ দেওয়া হয় পাঠ্যবই থেকে।
খোঁজ নিয়ে জানা যায়, অন্তর্বর্তী সরকার পাঠ্যবইয়ের ‘অতিরঞ্জিত ইতিহাস’ ও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান তা সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের নাম। আর ‘রাজনীতিতে নারী’ শীর্ষক প্রবন্ধে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার নাম।
Reporter Name 



















