প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • 255

জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল চার দিনের সফরে গত মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সফর শেষে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির। তবে বাড়তি কয়েক ঘণ্টা ডোনাল্ড লুর ঢাকায় থাকার কথা রয়েছে।

সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর বাইরেও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করতে পারে মার্কিন প্রতিনিধিদল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া

Update Time : ১২:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩