Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে বহুতল ভবনের আগুন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 2

রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো দু’টি ইউনিট যোগ দেয়। মোট সাত ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বনানীতে বহুতল ভবনের আগুন

Update Time : ০১:০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬