বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন (বিসিএ) মোহাম্মদপুর থানার পূর্ণাঙ্গ কমিটির (২০২৫-২০২৭) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন (বিসিএ)-এর কেন্দ্রীয় কার্য়করী কমিটির সভাপতি মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিএ-এর কেন্দ্রীয় কার্য়করী কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আহম্মাদুল্লাহ মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএ-এর মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি মো: মোতালেব হোসেন এবং সঞ্চালনা করেন বিসিএ-এর মোহাম্মদপুর থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল সাত্তার।
বিসিএ-এর মোহাম্মদপুর থানা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা দুস্থ ও অসহায় আর্টিস্টদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন (Bangladesh Commercial Artists Association) সম্পূর্ণ সেবামূলক অরাজনৈনিক সংগঠন।
নিজস্ব প্রতিবেদক 





















