যে কারণে অক্টোবরে তফসিল ঘোষণার কথা বললেন সিইসি

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 217

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তফসিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। তফসিল আমি তিনমাস আগে দিতে পারি, চারমাস আগেও দিতে পারি। কখন নির্বাচন করতে হবে তার আইন আছে। তফসিল কবে দিতে হবে, এ বিষয়ে কিন্তু আইনে বলা নেই। আমি আমার অনুমান থেকে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে নয়।
রোববার (৩০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে সিইসি আরও বলেন, তফসিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। ৯০ দিনের সঙ্গে মিলিয়ে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে নয়।
তাহলে ভোট কি ডিসেম্বরে হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে দিলাম না কাল দিলাম ওটা তো ইমপোরটেন্ট নয়। নির্বাচন কবে হচ্ছে সেটাই ইমপোরটেন্ট।
তাহলে আগাম ভোট হচ্ছে না, অর্থাৎ যথাসময়ে নির্বাচন- জানতে চাইলে সিইসি বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দিই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই। তফসিল আমি তিনমাস আগে দিতে পারি, চারমাস আগেও পারি। নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন ভোট করতে হবে। তফসিল কবে দিতে হবে, এ বিষয়ে কিন্তু আইনে বলা নেই।
তিনি বলেন, আমি আমার অনুমানে বলেছি, অক্টোবরের শেষ দিকে তফসিল হতে পারে। আবার নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। তবে এটি গুরুত্বপূর্ণ কিছু না। তফসিল নিয়ে অর্থা ভোটের কতদিন আগে তফসিল দিতে হবে এর কিন্তু কোনো আইন নেই। নরমালি ৫০ বা ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

যে কারণে অক্টোবরে তফসিল ঘোষণার কথা বললেন সিইসি

Update Time : ০৬:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩