শাজাহানপুরে ভিপি শাহীনের বডিগার্ড এবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট

সারাদেশের জনগণ যখন ঐক্যমত পোষণ করেছে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে ঠিক সেই সময় বগুড়ার শাজাহানপুরে ১নং আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে ক্যান্ডিডেট হিসেবে সিভি জমা দিয়েছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিমন প্রামানিকের বডিগার্ড আকাশ মাহমুদ।

শুধু সিভি জমা দেননি ৫ আগস্টের পর দল পরিবর্তন করে বিএনপি ও ছাত্রদলের একাধিক প্রোগ্রামে উপস্থিত থাকার ছবিও দেখা যায়।

জানা যায়, জেলা ছাত্রদলের নেতা সন্ধান সরকার ও আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোটা অংকের টাকার বিনিময়ে আকাশ মাহমুদে ছাত্রদল প্রবেশ করায়। এবং কমিটিতে স্থান করে দেওয়ার কথাও বলেছেন আকাশ মাহমুদকে।

আরো জানা যায়, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও আকাশ মাহমুদ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আওয়ামীলীগের লোকজনের সঙ্গে লিয়াজু করে চলতেন এমনকি নৌকা মার্কার সরাসরি ভোট ও করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, এরকম দু-মুখো সাপ দলে রাখলে ভবিষ্যতে দলকে এর মাশুল গুনতে হবে। এরা দলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বিএনপির এই নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শাজাহানপুরে ভিপি শাহীনের বডিগার্ড এবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট

Update Time : ১২:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫