খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কে টি আর ইউ) এর সাধারন সভা আজ ৪ জুন মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রকিব উদ্দিন পান্নু এবং সঞ্চালনায় ছিলেন শেখ লিয়াকত হোসেন।এসময় সার্বিক আলোচ্য সূচীর বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় সংগঠনটির সদস্য শিশির রঞ্জন মল্লিককে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিগত কার্যনির্বাহী সভার রেজুলেশন উপস্থাপন ও সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। করোনার কারনে সদস্যদের সার্বিক অর্থনৈতিক অবসন্থার বিবেচনা করে বার্ষিক চাঁদা এক হাজার দুই শত টাকা থেকে কমিয়ে দুইশত টাকা করাহয়। নির্বাচন পরিচালনার জন্য খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু হাসান কে চেয়ারম্যান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ কে সদস্য করে তিন সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতি ক্রমে আগামী ২৯ জুন নির্বাচনের তারিখ নির্ধারন, বেলা ১১ টায় বার্ষিক সাধারন সভা ও বেলা ১২ টা থেকে ২্টা পর্যন্ত ভোট গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে নির্বাচনে প্রর্থীদের নমিনেশন ফর্মের মূল্য সভাপতি ও সাধারন সম্পাদক পদে ২ হাজার টাকা, সহ-সভাপতি পদে – ১ হাজার টাকা, যুগ্ম সম্পাদক পদে ১ হাজার টাকা কোষাধ্যক্ষ পদে ১ হাজার টাকা ও নির্বাহী সদস্য পদে ৫শত টাকা নমিনেশন ফরমের ফি নির্ধারন করা হয়।
সংগঠনের সদস্য শিশির রঞ্জন মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন ও সত্যতা পাওয়ায়, বিগত সভায় সদস্য পদ স্থগিত হওয়া সিদ্ধান্তের পরিবর্তে তাকে স্থায়ী ভাবে সংগঠন থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গৃতীত হয়।
সম্প্রতি অনিবন্ধিত অনলাইন চ্যানেল ও অনলাইন পোর্টাল ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারের কাছে স্মরাক লিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাবেক কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত রুমির কাছে সংগঠনের রক্ষিত অর্থ আদায়ে সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ কে আবারও তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনে সদস্য এস এম মনিরুজ্জামানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করাহয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি এএইচএম শামিমুজ্জামান, কোষাধ্যক্ষ আমজাদ আলী লিটন, র্নিবাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, র্নিবাহী সদস্য ও কেটিআরইউ’র সাবেক সভাপতি মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, কেটিআরইউর সদস্য ও খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক-কেটিআরইউর সাবেক সভাপতি মামুন রেজা, নির্বাহী সদস্য ও কেটিআরইউর সাবেক সভাপতি সুনীল দাস, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, কেটিআরইউর সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুখ অহমেদ, কেটিআরইউর সদস্য ও সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, কেটিআরইউর সদস্য আবু তৈয়ব, বাবুল আকতার, এস এম মনিরুজ্জামান,প্রবীর কুমার বিশ্বাসসহ অনেকে।
সভায় দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু নির্মানের দূঃসাহসী ভুমিকা নিয়ে বাস্তবায়ন করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তাকে অভিনন্দন জানানো হয়। সর্বসাকুল্যে সংগঠনকে শক্তি শালী করতে সকল সদস্যদের সক্রিয় ভুমিকা পালন করার আহ্বান জানান সভাপতি।
Reporter Name 




















