ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • 222

নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। জুলাই মাসের ১১ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯১৯ জন। আর মারা গেছেন ৩৬ জন। দেশের তিনটি জেলা ছাড়া সব জেলাতেই ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর চাপ কমাতে ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোলের (সিডিসি) উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি জানান, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি চিকিৎসকদের, প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম

ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত

Update Time : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩