পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 141

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশে আসন্ন সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউএনবি।

আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল।

গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

ইসাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা ছিল। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

কমছে না মাছ-মাংসের দাম, আগাম শীতের সবজিতে কিছুটা স্বস্তি

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

Update Time : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫