ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে পাচারের অর্থের একটি অংশ : অর্থ উপদেষ্টা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 215

দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে কত পরিমাণ অর্থ ফেরত আসবে তা তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “টাকা যারা পাচার করেছে তারা কীভাবে করবেন সব জানে। এটি ফেরত আনার জন্য কিছু সময়ের প্রয়োজন, তবে কিছু অগ্রগতি হয়েছে। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু টাকা ফিরবে।”

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নতুন সরকার পূর্ববর্তী প্রক্রিয়া বজায় রাখবে, কারণ এই প্রক্রিয়া ছাড়া অর্থ ফেরত আনা সম্ভব নয়। তিনি বলেন, “ফরমালিটি কোনো সরকার এড়িয়ে যেতে পারবে না। টাকা ফেরত আনার জন্য আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করতে হবে।”

অর্থ উপদেষ্টা আরও জানান, দেশের বিভিন্ন দেশে ইতোমধ্যে সম্পদ হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বাকিটা আনার জন্য কিছু সময় লাগবে।

তিনি পুষ্টি নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “শিশু ও মায়েদের মধ্যে নিউট্রিশনের ঘাটতি রয়েছে। ভিজিএফ ও স্পেশাল ট্রাকের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হচ্ছে এবং জেলেদের জন্য বিশেষভাবে খাদ্য বিতরণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে পাচারের অর্থের একটি অংশ : অর্থ উপদেষ্টা

Update Time : ০২:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫