মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন : দগ্ধ একজন হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 142

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আমাদের এখানে একজন এসেছেন। তার নাম মীর হোসেন, তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালী পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন : দগ্ধ একজন হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক

Update Time : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫