মুক্তি পেল দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’

দেশের ডিজিটাল কনটেন্ট নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মুক্তি পেয়েছে দেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত ওয়েব সিরিজ ‘উমর—দ্য রাইজ অব আ লিডার’। ঐতিহাসিক ও নাটকীয় প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির প্রথম পর্ব বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সিরিজটি প্রযোজনা করেছে ‘সি প্লে’ (C Play)। এর কারিগরি এআই প্রযোজনার দায়িত্বে ছিল ‘ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন’। সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই সিরিজকে দেশের ডিজিটাল বিনোদন জগতে একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

সিরিজটির সামগ্রিক রচনা, পরিকল্পনা, নির্দেশনা-সংশ্লিষ্ট প্রম্পট নির্মাণ ও প্রধান সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আকতারুল আলম তিনু। প্রধান সহকারী ও সম্পাদনা সহযোগী হিসেবে ছিলেন রিয়াদ হাসান রাফি। সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন নিশাত হাসান হিমুল। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন নাফিজুল হাসান এবং সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বেলায়েত হোসেন বাবু।

সিরিজের মূল চরিত্রের রেফারেন্স শিল্পী হিসেবে কাজ করেছেন পরিচালক নিজেই। এ ছাড়া বিশেষ একটি চরিত্রের রেফারেন্স শিল্পী হিসেবে যুক্ত ছিলেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।

বিশ্বমানের চলচ্চিত্রধর্মী দৃশ্যায়ন, চরিত্রের ধারাবাহিকতা ও গল্পের উপস্থাপনা নিশ্চিত করতে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক জেনারেটিভ এআই প্রযুক্তি। কাহিনি ও সংলাপ তৈরির ক্ষেত্রে সহায়তা নেওয়া হয়েছে ক্লড ও জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির। পাশাপাশি চরিত্র ও কাহিনির বিভিন্ন উপাদান তৈরিতে ব্যবহার করা হয়েছে ডাল-ই, চ্যাটজিপিটি ও মিউজ।

ভিডিও নির্মাণে ব্যবহৃত হয়েছে সিড্যান্স ২.৫, ক্লিং ৪, গুগল ফ্লো ও মিউজ। আবহসংগীত ও সুর সংযোজনের কাজে সহায়তা করেছে সুনো ও ফ্লো মিউজিক। অন্যদিকে, ভিডিও সম্পাদনার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং দৃশ্যের বিশেষ প্রভাব, গতিচিত্র ও শিরোনাম অ্যানিমেশনের কাজে ব্যবহার করা হয়েছে অ্যাডোবি আফটার ইফেক্টস।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিরিজটির নতুন পর্ব প্রকাশ করা হবে। দর্শকরা ‘সি প্লে’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে পারবেন।

প্রযুক্তিনির্ভর বিনোদন নির্মাণের এই উদ্যোগ দেশের চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

মুক্তি পেল দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’

Update Time : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬