সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 175

জ্যেষ্ঠ প্রতিবেদক:
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য সোমবার (৩১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এবং গাউছিয়া থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি চিকিৎসকদের, প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম

সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Update Time : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩