ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 190

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে মিলগেইটে বাসটি একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়, হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

Update Time : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬