প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • 131

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহীর স্থানীয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দেওয়া উসকানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৩ মে) মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।
সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরও বলেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করবো না, এখন একটাই দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’
তার এ বক্তব্য প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ইঙ্গিত বলে মনে করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এর মধ্য দিয়ে বিএনপির অভ্যন্তরে লালিত সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মনে করেন ক্ষমতাসীনরা। চাঁদের এ বক্তব্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সারাদেশে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। চাঁদকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের

Update Time : ০৯:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩