Dhaka ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বোলিং কোচ অ্যাডামস, ব্যাটিং কোচ হ্যাম্প

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 171

ক্রীড়া প্রতিবেদক
ভারত বিশ্বকাপের পর থেকে শূন্য ছিল বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ও ব্যাটিং কোচের পদ। এবার নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। আর নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম্প।
আগামী দুই বছরের জন্য উভয় কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হ্যাম্প। তাছাড়া গত বছর জাতীয় দলের খন্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফর করেছেন তিনি। জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি।’
‘উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাংলাদেশের বোলিং কোচ অ্যাডামস, ব্যাটিং কোচ হ্যাম্প

Update Time : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪