সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মা-রা গেছেন

  • Reporter Name
  • Update Time : ০২:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 114

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫), পিপিএম গতকাল সোমবার (১৭ মার্চ ২০২৫) সকাল সাড়ে নয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ মঙ্গলবার সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম, পিপিএম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, মরহুমকে আজ মঙ্গলবার বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

কমছে না মাছ-মাংসের দাম, আগাম শীতের সবজিতে কিছুটা স্বস্তি

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মা-রা গেছেন

Update Time : ০২:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫