১৬৯৯৯-এ কল করে যেসব অভিযোগ জানাতে পারবেন বিদ্যুতের গ্রাহকরা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 157

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সেক্টরের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার। তারও অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় আজ (বৃহস্পতিবার) থেকে বাস্তবায়িত হচ্ছে সমন্বিত গ্রাহকসেবা ব্যবস্থাপনা কার্যক্রম। ফলে এখন থেকে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যায় সরাসরি ১৬৯৯৯ নাম্বারে কল করে সেবা নিতে পারবেন গ্রাহকরা। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং চ্যাটবট ব্যবহার করে যাবতীয় সেবা সেবা গ্রহণ করতে পারবেন তারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎভবনে নতুন এই সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

যারা এই সেবা পাবেন:

এই সেবা পাবেন বিদ্যুৎ খাতের ছয়টি বিতরণ সংস্থা/কোম্পানির (বিপিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকো) গ্রাহকরা।

যেভাবে সেবা পাবেন গ্রাহকরা:

প্রথমত : কেন্দ্রীয় হটলাইন নম্বর ১৬৯৯৯-এ কল করার মাধ্যমে, দ্বিতীয়ত: এন্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে, তৃতীয়ত: বিদ্যুৎ বিভাগের সোশ্যাল মিডিয়া পেজের চ্যাটবট অপশনের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

১৬৯৯৯-এর সেবা প্রক্রিয়া :

১৬৯৯৯ নম্বরে কল করার পর বিপিডিবির জন্য ১, বিআরইবির জন্য ২, ডেসকোর জন্য ৩, ডিপিডিসির জন্য ৪, নেসকোর জন্য ৫ এবং ওজোপাডিকোর জন্য ৬ ডায়াল করে নির্দিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কল সেন্টার অপারেটরের সঙ্গে কথা বলার মাধ্যমে গ্রাহক তার অভিযোগ দাখিল করতে পারবেন।

কল সেন্টার অপারেটর ওই নির্দিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) গ্রাহকের অভিযোগ সংক্রান্ত তথ্যগুলো পূরণ করলেই তৎক্ষণাৎ সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অভিযোগটি সম্পর্কে অবগত হয়ে যাবেন। একইসঙ্গে তথ্যটি বিদ্যুৎ বিভাগের সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপডেট হয়ে যাবে। ফলে বিদ্যুৎ বিভাগ এবং ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথরিটি ড্যাশবোর্ডের মাধ্যমে অভিযোগের ধরন, সর্বমোট অভিযোগ, অভিযোগের বর্তমান অবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের সেবা প্রক্রিয়া:

গ্রাহক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন। পাওয়ার ডিভিশনের অ্যাপটিতে প্রবেশের পর মোবাইল নম্বর ইনপুট দিয়ে অ্যাপের হোম পেজে চলে যেতে পারবেন। হোম পেজের নিচে নিচে অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে গ্রাহক তার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নির্বাচন করবেন। এরপর গ্রাহক তার অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্রিপেইড বা পোস্টপেইড নির্বাচন করবেন। তারপর গ্রাহক তার মিটার নম্বর অথবা অ্যাকাউন্ট নম্বর প্রবেশ করানোর পর অ্যাকাউন্ট নম্বরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে তার অ্যাকাউন্টের বিবরণ দেখতে পারবেন। এই অ্যাকাউন্টের জন্য গ্রাহক যদি কোনো অভিযোগ করতে চান তাহলে ক্রেট কমপ্লেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ফর্মটিতে যাবতীয় তথ্য পূরণ করার মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন।

এছাড়া কমপ্ল্যাইন হিস্টোরিতে গিয়েও গ্রাহক পূর্ববর্তী অভিযোগের সমস্ত তথ্য এবং তার অভিযোগগুলো কোন পর্যায়ে আছে তা দেখতে পারবেন। অ্যাপ ব্যবহার করার সময় যদি গ্রাহকের কল সেন্টারের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অ্যাপে থাকা হেল্প বাটনে ক্লিক করে সরাসরি কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ সংক্রান্ত তথ্য প্রথমত: সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তথ্য ভাণ্ডারে যুক্ত হবে। এরপর সেখান থেকে নির্দিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানির কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত হওয়ার মাধ্যমে অভিযোগটি সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অভিযোগটি সম্পর্কে অবহিত হয়ে যাবেন।

চ্যাটবটের সেবা প্রক্রিয়া :

গ্রাহকগণ পাওয়ার ডিভিশনের সোশ্যাল মিডিয়া পেজে চ্যাটবট অপশনটি পাবেন। সেই অপশনে ক্লিক করার মাধ্যমে গ্রাহক তার সাধারণ জিজ্ঞাসাগুলোর তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবেন। কোনো জিজ্ঞাসার উত্তর তাৎক্ষণিক দেওয়া সম্ভব না হলে সেখানে থাকা কল সেন্টার অপারেটরের সঙ্গে কথা বলুন বাটনে চাপ দেওয়ার মাধ্যমে গ্রাহক হটলাইনে কল করে তাঁর জিজ্ঞাসাটি সম্পর্কে জানতে পারবেন।

যেসব সেবা পাওয়া যাবে:

বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যায় সেবা মিলবে এ সুবিধা থেকে। মিটার প্রবলেম, ঘন ঘন বিদ্যুৎ যাওয়া এবং লোডের তারতম্যসহ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কল দিলে পাওয়া যাবে উপযুক্ত মতামত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

১৬৯৯৯-এ কল করে যেসব অভিযোগ জানাতে পারবেন বিদ্যুতের গ্রাহকরা

Update Time : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩