ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 559

নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশজুড়ে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

Update Time : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩