রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 4

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জুবায়ের (৩৪) নামে কথিত সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত জুবায়ের ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এপিবিএনের তথ্যমতে, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

Update Time : ১২:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬