বগুড়ায় ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড এর জহুরুল নগর (হাফিজার মোড়) এসইউ ঠাকুরবাড়ির নার্সি স্টুডেন্ট মৃত অর্পনা চক্রবর্তী (২৩) পিতাঃ হিমাংশু চক্রবর্তী নিজ বাসার ছাদ থেকে পড়ে বুকে ও পায়ে আঘাতে মৃত্যু হয়েছে, বলে অভিযোগ উঠেছে।
অপর্ণার বুকে ও পায়ে আঘাত পেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করান। চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন। মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, নিজ বাড়ির ছাদে ফোনে কথা বলছিলেন, অসতর্কতাবসত ছাদ থেকে পড়ে যায়।
জয়দেব কুমার দাস, জেলা প্রতিনিধি বগুড়া 























