বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শীতকাতর মানুষের কষ্ট লাঘবে সহায়তা করা হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের। তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। তার পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)।
বক্তারা বলেন, শীত মৌসুমে এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত ও অসহায় মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ব্রেকিং :
বগুড়া শিবগঞ্জে শীতার্তদের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল বিতরণ
-
জয়দেব কুমার দাস, জেলা প্রতিনিধি বগুড়া - Update Time : ০৭:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- 151
Tag :
জনপ্রিয়
























