‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • 268

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, বিড়িতে সুখ টান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লায় ভোট চায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন।

বুধবার রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ওই বক্তব্যটি ‘Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh’ নামের একটি ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ড. ফয়জুল হক তার বক্তব্যে বলেন, অনেকে নিয়মিত বিড়ি খান। বিড়ি খাওয়ার সময় গল্পের ছলে যদি দেশের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে দাঁড়িপাল্লার কথা বলা হয়, তাহলে সেটিও ভালো কাজ হতে পারে। তিনি বলেন, এমনও হতে পারে যে কেউ জীবনে ইবাদতের সুযোগ পায়নি, কিন্তু বিড়ির সুখ টানের মধ্যেই যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয়, তাহলে আল্লাহ তা কবুল করতে পারেন এবং অতীতের ভুলত্রুটি ক্ষমা করে দিতে পারেন।

পুরুষদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে কম দামে চা খেয়ে বেশি গল্প করতে হবে এবং চারপাশে ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লার পক্ষে কথা ছড়িয়ে দিতে হবে। এতে আশপাশের আরও মানুষ একই কথা বলবে।

নারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এতদিন তারা ফ্রি গল্প করলেও এখন থেকে উঠানে বা ঘরে গল্পের সময় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলতে হবে। একজন আরেকজনকে বোঝাবে এবং অন্তত ২০ জন নারী ভোটারকে ফোন করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে।

ড. ফয়জুল হক বলেন, আসন্ন নির্বাচনে অন্তত একবারের জন্য রাজাপুর ও কাঁঠালিয়াবাসী যেন তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

Update Time : ০২:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬