ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ৩৩ দেশের নাগরিক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 146

আন্তর্জাতিক ডেস্ক:
ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির (ইসনা) বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ভারত, রাশিয়া, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনেই, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, বসনিয়া ও হার্জিগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও বেলারুশ।
জানা গেছে, বিশ্ববাসীর কাছে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি।
ইজ্জাতোল্লাহ জারঘামি বলেন, প্রথমত এই পদক্ষেপের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই যে আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানানোর জন্য ইরান প্রস্তুত। দ্বিতীয়ত, আমরা মনে করি যে বর্তমানে বিশ্বজুড়ে যেভাবে ইরানভীতি ছড়িয়ে পড়ছে, তা এই পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা যাবে।
ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ইজ্জাতোল্লাহ আরও জানিয়েছেন, তার মন্ত্রণালয় ৬০ দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু সরকার সেগুলোর মধ্যে থেকে ৩৩টি দেশকে মঞ্জুর করেছে। তবে এ সংখ্যাকে ৪৫ এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তেহরান।
এদিকে, আগামী ১৯ ডিসেম্বর থেকে ইরানের মুসল্লিরা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। দীর্ঘ আট বছর পর মক্কায় ওমরা পালনের সুযোগ পাচ্ছে ইরানিরা। দ্বিপাক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে ইরানীদের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ৩৩ দেশের নাগরিক

Update Time : ১২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩