যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, কর্তৃপক্ষ বলছে— ‘হেয়ারক্র্যাক’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 113

সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেওয়া ফাটলের ছবি ছড়িয়ে পড়েছে। এতে অনেকের মনে উদ্বেগ দেখা দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো আসল ফাটল নয়— বরং প্রচণ্ড গরমে সৃষ্ট সূক্ষ্ম ‘হেয়ারক্র্যাক’ বা চুলাকৃতি ফাঁকা।

রেলসেতুর প্রকল্প ব্যবস্থাপক মার্ক হ্যাবি বলেন, পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচে এ ধরনের হেয়ারক্র্যাক শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সেখানে বিশেষ আঠা বা রেজিন দিয়ে মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, এটি কোনো নির্মাণ ত্রুটি নয় বা ‘হানিকম্ব’ সমস্যাও নয়। গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে কংক্রিটের নিচে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম ফাঁকা তৈরি হয়েছে, যা সেতুর স্থায়িত্ব বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না।

প্রকল্প ব্যবস্থাপক অভিযোগ করেন, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি বড় করে তুলে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে, যা বিভ্রান্তিকর।

উল্লেখ্য, যমুনা সেতুর প্রায় ৩০০ মিটার উজানে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৫০টি পিলার ও ৪৯টি স্প্যান। এটি ২০২৫ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয়। বর্তমানে সেতুটিতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রয়েছে এবং গত ১২ ফেব্রুয়ারি থেকেই এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, কর্তৃপক্ষ বলছে— ‘হেয়ারক্র্যাক’

Update Time : ০২:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫